সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু

ছবি : সংগৃহীত

দুর্ঘটনা

সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু

  • সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ২২ সেপ্টেম্বর, ২০২০

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা টোলপ্লাজা এলাকায় রাস্তা পারাপারের সময় নুরী বেগম (৬৫) নামের এক বৃদ্ধা সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরী বেগম পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকার নায়েব আলীর মেয়ে।

কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের এসআই নাসিম জানান, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা টোলপ্লাজার সামনে রাস্তা পারাপারের সময় কুমিল্লাগামী একটি দ্রুতগামী বাস নুরী বেগমকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনাস্থল থেকে হাইওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads