স্কুলগামী পথ শিশুদের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ

ছবি: সংগৃহীত

জাতীয়

স্কুলগামী পথ শিশুদের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৯ এপ্রিল, ২০২২

ঈদের অনাবিল আনন্দ ও খুশি সকলের মাঝে বিলিয়ে দিতে স্কুলগামী পথ শিশু, দুস্থ ও অসহায় মানুষকে ঈদবস্ত্র উপহার দিল দ্যা ওয়ার্ল্ড রেম্যান (একটি শান্তি রক্ষা ও সেবা মুলক সংস্থা)।

আজ শুক্রবার বিকেলে ৩টায় রাজধানীর জাতীয় শিশু একাডেমি, প্রেস ক্লাবসহ দেশের বিভিন্ন স্থানে কয়েক শতাধিক শিশু কিশোরদের মধ্যে এসব ঈদ বস্ত্র বিতরণ করা হয়। প্রতিষ্ঠানের সদস্যদের স্বতঃস্ফূর্ত আর্থিক সহায়তায় এ কার্যক্রম পরিচালনা করেন এর সেচ্ছাসেবকবৃন্দ।

এসময় রেম্যানের প্রতিষ্ঠাকালীন সভাপতি নাইমুল করিম বলেন, বস্ত্র বিতরণ গরিব স্কুলগামী শিশুদের প্রতি কোনো করুণা নয় বরং এটা সামর্থবানদের নৈতিক দায়িত্ব। এ কার্যক্রমে সহায়তা দানকারীকে ধন্যবাদ জানিয়ে তিনি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন ওয়াড দিল দ্যা ওয়ার্ল্ড রেম্যানের প্রতিষ্ঠাকালীন সভাপতি নাঈম-উল-করিম, রেম্যানের বর্তমান মহাসচিব তৌহিদ আহমেদ, সাবেক সভাপতি ফরহাদ রেজা, মাকসুদ আলম রাসেল, সাবেক সাধারণ সম্পাদক লোকমান হোসেন, রেম্যানের সাবেক মহাসচিব মো. আব্দুল্লাহিলকামিল শিবলী, সিনিয়র সদস্য বাবু, বিশিষ্ট সাংবাদিক নুরুল ইসলাম  খোকন জাহাঙ্গীর খান বাবু ও শাহেদ চৌধুরী। 

২০০৪ সাল থেকে ঈদবস্ত্র, শীতবস্ত্র, বন্যার্তদের মাঝে ত্রাণ বিরতণ কার্যক্রম পরিচালনা করে আসছে দ্যা ওয়ার্ল্ড রেম্যান।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads