স্কুলের বিস্কুট নিয়ে ফেরা হলো না শিশু আলভিনের

প্রতীকী ছবি

সারা দেশ

স্কুলের বিস্কুট নিয়ে ফেরা হলো না শিশু আলভিনের

  • কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ২৬ সেপ্টেম্বর, ২০২০

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় গত কয়েকদিনের অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে ডুবে আলভিন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চিনাহালা গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের নজরুল ইসলামের শিশু সন্তান।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, স্কুলে বিস্কুট বিতরণে অন্যান্য শিক্ষার্থীদের সাথে আলভিনও ছুটে গিয়েছিল স্কুলে। সকলের অজান্তে স্কুলের পাশে জমে থাকা কয়দিনের অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের ডোবার পানিতে সে ডুবে গিয়েছিল। উদ্ধার করে বেলা ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তানজিয়া আক্তার তামান্না এ ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রতিনিধিকে বলেন, হাসপাতালে নিয়ে আসার আগে শিশুটির মৃত্যু হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads