স্কুল শিক্ষার্থীর অপহরণকারীকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

স্কুল শিক্ষার্থীর অপহরণকারীকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ২০ জুন, ২০২২

চাঁদপুরের হাজীগঞ্জের দেশগাঁও জয়নাল আবেদীন উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেণি পড়ুয়া এক শিক্ষার্থী অপহৃত হয়েছে। ওই শিক্ষার্থীর অপহরণকারীকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং ওই শিক্ষার্থীকে অপহরণকারীর হাত থেকে দ্রুত উদ্ধারের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ওই স্কুলের শিক্ষার্থীরা।

সোমবার সকালে শিক্ষার্থীরা দেশগাঁও জয়নাল আবেদী উচ্চ বিদ্যালয় থেকে প্রতিবাদ মিছিল নিয়ে অভিযুক্তের বাড়ীতে যাওয়ার চেষ্টা করলে শিক্ষকরা বাঁধা দেয়।  এতে সড়কেই প্রতিবাদ সমাবেশ করে। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসেন, সহকারি প্রধান শিক্ষক তায়েব চৌধুরী, সহকারি শিক্ষক নজরুল ইসলাম।

শিক্ষার্থীর স্বজন ও স্থানীয়দের অভিযোগ, শুক্রবার (১৭ জুন) বাড়ী থেকে প্রাইভেট পড়তে যাওয়ার পথে দেশগাঁও জয়নাল আবেদী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ওই শিক্ষার্থীকে শাওন হোসেন নামে এক যুবক অপহরণ করে নিয়ে যায়।

এ ঘটনায় ওই শিক্ষার্থীর মা ফরিদগঞ্জ থানায় ৩ জনকে আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করেছেন।

তিনি জানান, স্কুলে আসা যাওয়ার পথে আমার মেয়েকে উত্ত্যক্ত করতো শাওন হোসেন নামের এক যুবক। এ নিয়ে এলাকায় কয়েক বার সালিশি বৈঠক হলেও সামিয়াকে আর উত্ত্যক্ত না করার প্রতিশ্রুতি দেয় শাওন। অথচ গেলো শুক্রবার সকালে প্রাইভেট পড়তে যাওয়ার সময় জোরপূর্বক আমার মেয়েকে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেন তিনি।

অভিযুক্ত শাওন একই গ্রামের মুচের বড়ির হালিম খানের ছেলে।

এ বিষয়ে হাজীগঞ্জ-ফরিদঞ্জ সার্কেল সোহেল মাহমুদ (পিপিএম) জানান, শিক্ষার্থীকে উদ্ধারের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। শিঘ্রই তাকে উদ্ধার করা হবে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads