স্ত্রীর কবরে চিরনিদ্রায় শায়িত স্যার আবেদ

সংগ‍ৃহীত ছবি

জাতীয়

স্ত্রীর কবরে চিরনিদ্রায় শায়িত স্যার আবেদ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২২ ডিসেম্বর, ২০১৯

ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের দাফন সম্পন্ন হয়েছে। বনানীর বুদ্ধিজীবী কবরস্থানে স্ত্রীর কবরে চিরনিদ্রায় শায়িত হলেন বিশ্ব বরেণ্য এই উদ্যোক্তা। আজ রোববার দুপুরে তাকে দাফন করা হয়।

বনানী কবরস্থানের এ ব্লকের ১৫ নম্বর রোডে স্ত্রী আয়শা আবেদের কবর ছিল। সেই কবরেই স্যার ফজলে হাসান আবেদকে দাফন করা হয়।

এর আগে রোববার সকাল সাড়ে ১০টার কিছু আগে স্যার ফজলে হাসান আবেদের মরদেহ আর্মি স্টেডিয়ামে নেওয়া হয়। তার আগেই সেখানে জড়ো হতে শুরু করেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। সকাল সাড়ে ১০টার দিকে শুরু হয় শ্রদ্ধা নিবেদন।  

প্রথমেই রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে স্যার ফজলে হাসান আবেদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় তার সঙ্গে ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ মাহবুব উল আলম হানিফ,  বাহাউদ্দিন নাছিম, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।

এসময় ওবায়দুল কাদের বলেন, নিরবে নিঃশব্দে তিনি সেবামূলক কর্মকাণ্ড ছড়িয়েছেন। দেশের প্রত্যেকটি জনপদে ফজলে হসান আবেদের কর্মকাণ্ড বিস্তৃত রয়েছে।  

বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেন, ক্ষণজন্মা পুরুষ, যারা পৃথিবীকে বদলে দেয়ার চেষ্টা করেন, যুগে যুগে স্যার ফজলে হাসান আবেদের নাম লেখা থাকবে।  

নোবেলজয়ী ড মুহম্মদ ইউনূস বলেন, আমরা যে বাংলাদেশ দেখছি তিনি তার রূপকার। তার বিদায়ে বিরাট শূণ্যতা সৃষ্টি হয়েছেন। 

ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও ইমেরিটাস চেয়ার স্যার ফজলে হাসান আবেদ দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। ২৮ নভেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। গত শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ৮টা ২৮ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads