স্ত্রীর জন্য ওষুধ কিনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বামীর

প্রতীকী ছবি

সারা দেশ

স্ত্রীর জন্য ওষুধ কিনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বামীর

  • কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত ১৯ ফেব্রুয়ারি, ২০২০

অসুস্থ স্ত্রীর জন্য ওষুধ নিয়ে বাড়ি ফেরা পথে গাড়ি চাপায় প্রাণ হারিয়েছেন এক স্বাস্থ্যকর্মী। মঙ্গলবার রাত ১২ টায় ঘটনাটি ঘটছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বাইপাস এলাকায়।

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর গ্রামের আবদুর রাজ্জাক তার স্ত্রীর জন্য পদুয়ার বাজার থেকে ওষুধ কিনে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে রাস্তা পারাপারের অজ্ঞাত একটি গাড়ি চাপা চাপা দিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

আবদুর রাজ্জাক জেলা বরুড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়ার্ড বয় হিসেবে কর্মরত ছিলেন।

সদর দক্ষিন থানার ওসি নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads