অপরাধ

স্ত্রীর প্রেমিককে খুন, স্বামী গ্রেপ্তার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৭ এপ্রিল, ২০২২

পরকীয়া প্রেমের জেরে ব্রাহ্মণবাড়িয়ায় এক ফার্নিচার ব্যবসায়ী খুন হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় খুনের ঘটনায় অভিযুক্ত শরীফ মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বুধবার (৬ এপ্রিল) রাতে জেলার নবীনগর উপজেলার কোনো এক স্থান থেকে শরীফকে গ্রেপ্তার করা হয় প্রাথমিক ভাবে পুলিশের কাছে স্বীকার করেছে হত্যাকারি। আজ বৃহস্পতিবার দুপুরের পর তাকে আদালতে তোলার কথা রয়েছে। সেখানে ১৬৪ ধারায় তার জবানবন্দি নেয়া হবে বলে জানিয়েছেন নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রশিদ।

তিনি জানান, শরীফের স্ত্রীর সাথে পরকীয়া প্রেমের জেরে গত সোমবার ভোরে খুন হন আতিকুর রহমান সুমন (২৮)। বাঘাউড়া গ্রামে সুমনের একটি ফার্নিচারের দোকান রয়েছে। তিনি কয়েক বছর ধরে ওই গ্রামে একটি ভাড়া বাড়িতে থাকতেন।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন জানান, শরীফের চুরির স্বভাবের কারণে তার স্ত্রী তাকে ছেড়ে বাবার বাড়িতে চলে যান। একাধিকবার তাকে বাড়িতে ফিরিয়ে আনার চেষ্টা করেও ব্যর্থ হন তিনি। এক পর্যায়ে তিনি জানতে পারেন, ফার্নিচার ব্যবসায়ী সুমনের সাথে তার স্ত্রীর প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে এবং তারা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে সুমনকে হত্যার পরিকল্পনা করেন শরীফ।

এছাড়া, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শরীফ খুনের অভিযোগ স্বীকার করেছেন বলেও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা। আসামি একাই ওই খুনের পরিকল্পনা বাস্তবায়ন করেন বলেও স্বীকার করেন তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads