‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী : স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ” উদযাপন উপলক্ষে মেহেরপুরে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৭ মার্চ) সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বাদ্যের তালে তালে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ড. শহীদ সামসুজ্জোহা পার্কে এসে শেষ হয়।
র্যালিটির নেতৃত্ব দেন জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খান। র্যালিতে অংশগ্রহণ করেন- জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, জজ কোর্টের পিপি পল্লব ভট্রাচার্জ, প্রফেসর হাসানুজ্জামান মালেক, সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
র্যালি শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তপক অর্পণ করেন বিভিন্ন প্রতিষ্ঠান। পরে শহীদ সামসুজ্জোহা পার্কে আলোচনা সভা, উন্নয়ন বিষয়ক ভিডিও প্রদর্শনী করা হয়। এছাড়াও সেখানে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়ন মেলার স্টল প্রদর্শন করে।





