স্বাস্থ্যকর্মীদের বোনাস দেবে না বেসরকারি মেডিকেল, বেতনও কাটবে

সংগৃহীত ছবি

জাতীয়

স্বাস্থ্যকর্মীদের বোনাস দেবে না বেসরকারি মেডিকেল, বেতনও কাটবে

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৪ মে, ২০২০

নভেল করোনাভাইরাসের মহামারীর মধ্যে আর্থিক সঙ্কটের কারণ দেখিয়ে এবার রোজার ঈদে বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষক, চিকিৎসক ও কর্মচারীদের উৎসব ভাতা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মালিকরা।

বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল মালিকদের সংগঠন বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন (বিপিএমসিএ) বলছে, এপ্রিল মাসে তারা অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষকদের ৬০ শতাংশ বেতন দেবে। তবে তৃতীয়-চতুর্থ শ্রেণির কর্মচারীদের শতভাগ বেতন দেওয়া হবে।

এছাড়া যেসব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী হাসপাতালে ২৪ ঘণ্টা কাজ করছেন, তাদেরকে শতভাগ বেতন দেওয়া হবে। কলেজ স্টাফদের মধ্যে যারা অনুপস্থিত, তারা পাবেন ৬০ শতাংশ বেতন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads