স্বাস্থ্য কেন্দ্রে শ্বাসকষ্টের রুগী রেখে পালালো সঙ্গীরা, পরে রুগীর মৃত্যু

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

স্বাস্থ্য কেন্দ্রে শ্বাসকষ্টের রুগী রেখে পালালো সঙ্গীরা, পরে রুগীর মৃত্যু

  • টঙ্গীবাড়ি (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ১৯ এপ্রিল, ২০২০

মুন্সীগঞ্জ টঙ্গীবাড়িতে হাট বালিগাও উপ-স্বাস্থ্য কেন্দ্রে রোগী রেখে পালানোর ঘটনা ঘটেছে।

আজ রোববার বেলা ১২টায় ওয়াজেদ আলী (৩৫) নামে এক ব্যক্তিকে উপ-স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে পালিয়ে যায় অজ্ঞাত দুই ব্যক্তি।

এ বিষয়ে উপ-স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক সিরাজুল ইসলাম বাচ্চু জানান- রোগী ওয়াজেদ আলীর শ্বাসকষ্ট হচ্ছিল। তাকে টঙ্গীবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেতে বলি। তার সঙ্গীরা তাকে রেখে গাড়ি আনার কথা বলে পালিয়ে যায়। কিছুক্ষণ পরে সে মারা যায়। পরে উপজেলা প্রশাসনকে জানানো হলে ঘটনাস্থলে পুলিশ আসে। এবং মৃত ব্যক্তির শরীর থেকে করোনা পরিক্ষা করার জন্য নমুনা নেয়া হয়।


এ বিষয়ে টঙ্গীবাড়ি থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আজিজুর রহমান জানান, বহু কষ্টে তদন্ত করে মৃত ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। তার নাম ওয়াজেদ আলী, সে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার নয়াগাও গ্রামের হযরত আলীর ছেলে। ওয়াজেদ আলী একজন দিন মজুর ছিলেন।করোনায় যানবাহন চলাচল বন্ধ থাকায় দেশে যেতে পারেনি সে। তাই সে এবং তার সহকর্মীরা লৌহজং কাজিরগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় থাকত।

তার মৃত দেহটি লৌহজং থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। মৃত্যুর বিষয়টি লৌহজং থানায় তদন্ত করে দেখা হবে বলেও জানান তিনি।

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads