সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যান নিহত

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যান নিহত

  • রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
  • প্রকাশিত ৬ অগাস্ট, ২০২১

নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মে. নাসির উদ্দীন খাঁন (৫২) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।  শুক্রবার বেলা ১১টার দিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পুলেরঘাট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মারাত্মক আহত হন তিনি।পরে জহিরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুপুর সাড়ে ১৩ টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন  একই মোটরসাইকেলে থাকা রাজীব সাহা (২৮) নামে তার এক সহকারী।  

চেয়ারম্যান মো. নাসির উদ্দীন খাঁন আমিরগঞ্জ ইউনিয়ন আওয়ামিলীগেরও সভাপতি ছিলেন।পাশাপাশি তিনি ঠিকাদারি ব্যবসার সাথে জড়িত ছিলেন।নরসিংদী শহরের বিলাসদী এলাকায় স্ত্রী ও সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকতেন তিনি।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সকালে চেয়ারম্যান মো. নাসির উদ্দীন মোটরসাইকেল যোগে সহকারী রাজীব সাহাকে নিয়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় তার ঠিকাদারি প্রতিষ্ঠানের নির্মাণ কাজ চলা একটি সাইট পরিদর্শনে যাওয়ার জন্য বাসা থেকে বের হন।বেলা সাড়ে ১১টার দিকে পাকুন্দিয়ায় দুর্ঘটনার শিকার হন তারা। ওই সড়কটিতে যান চলাচল কম থাকায় কিভাবে দুর্ঘটনা ঘটলো তা সঠিকভাবে কেউ বলতে পারেনি।

ধারণা করা হচ্ছে অজ্ঞাত কোন যানবাহন তাদের বহনকারী মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়।

দুর্ঘটনার শিকার হয়ে চেয়ারম্যান মো. নাসির উদ্দীন ও তার সহকারী মোটরসাইকেল থকে সড়ে ছিটকে পড়ে দুজনেই গুরুতর আহত হন। আহত অবস্থায় সড়কে পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাদেরকে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার জহিরুল হক মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায়  দুপুর সাড়ে ১২ টায় নাসির উদ্দীনের মৃত্যু হয়। রাজীব গুরুতর আহত অবস্থায় সেখানে চিকিৎসাধীন রয়েছেন।ল

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর এলাকাবাসী চেয়ারম্যান নাসির উদ্দীন ও তার সহযোগীকে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। তবে কিভাবে তারা দূর্ঘটনার শিকার হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads