সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামে নিহত ১২

ছবি সংগৃহীত

দুর্ঘটনা

সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামে নিহত ১২

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২২ মার্চ, ২০২০

চট্টগ্রামের লোহাগড়ায় সড়ক দুর্ঘটনায ১২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৬ জন।

শনিবার (২১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রামের পুলিশ সুপার।

চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. আলমগীর হোসেন সাংবাদিকদের জানান, চুনতি ফরেস্ট অফিস এলাকায় ট্রাক ও হিউম্যান হলারের সংঘর্ষে ওই ১২ যাত্রী নিহত হয়েছেন। নিহতদের উদ্ধারে পুলিশ ও সাতকানিয়া, চকরিয়া ফায়ার সার্ভিস কাজ করছে।

আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানানো হয়। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads