সারা দেশ

হত দরিদ্র পরিবারকে অটো রিকশা কিনে দিলেন ময়মনসিংহের এসপি মাছুম

  • ''
  • প্রকাশিত ৪ ডিসেম্বর, ২০২৩

আব্দুল মান্নান পল্টন, ময়মনসিংহ-

অসহায় হতদরিদ্র পরিবারকে অটো রিক্সা  কিনে দিলেন ময়মনসিংহের জেলা পুলিশ সুপার এসপি মাছুম আহাম্মদ ভুঞা। কোতোয়ালি থানাধীন চর কালীবাড়ি এলাকার বাসীন্দা  অসহায় হতদরিদ্র মোঃ আব্দুল লতিফ এর হাতে শনিবার রাতে যাত্রীবাহী একটি নতুন অটো রিকশা তুলেদেন এসপি মাছুম আহম্মেদ ভুঞা।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহ কামাল আকন্দ জানান  আব্দুল লতিফ খুবই গড়িব মানুষ। কিছু দিন আগে তার একটি অটো হারিয়ে যায়। সেই অটো রিকশা চালিয়ে সংসার চালাতেন লতিফ।  এর পর থেকে অর্ধাহারে অনাহারে জীবন যাপন করছে তার পরিবার। বিষয়টি এসপি মাছুম আহাম্মদ স‍্যারকে অবগত করলে স‍্যার তার  পরিবারের উপার্জনের জন্য এই অটো রিক্সাটি কিনে দিয়েছেন।

 অটো রিকশা পাওয়ার আনন্দে মুখ ভরা হাসি দিয়ে আব্দুল লতিফ সাংবাদিকদের বলেন এসপি স্যার আমার সংসারটা বাচিয়েছে। এখন বিশ্বাস হয়েছে  বালাদেশ পুলিশে এসপি মাছুম স‍্যারের মত মানবিক পুলিশ আছে। দোয়া করি আল্লাহ্ এসপি মাছুম স‍্যার ও ওসি শাহ কামাল আকন্দ স‍্যারের ভালো করুক।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads