সারা দেশ

হবিগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব সিতু বহিষ্কার 

  • ''
  • প্রকাশিত ১ এপ্রিল, ২০২৪

হবিগঞ্জ প্রতিনিধি:

সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িতের থাকার দায়ে হবিগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব শফিকুর রহমান সিতুকে বহিষ্কার করা হয়েছে। (রোববারর ৩১ মার্চ) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক (সহ সভাপতি) কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়- সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার দায়ে জাতীয়তাবাদী যুবদল হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব শফিকুর রহমান সিতু সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ জানান- কেন্দ্র থেকে হোয়াটসএ্যাপে বহিষ্কারের আদেশটি আমাকে দেয়া হয়েছে। তবে মৌখিকভাবে কিছু  জানানো হয়নি। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads