সারা দেশ

হবিগঞ্জে আওয়ামীলীগের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

  • ''
  • প্রকাশিত ৩ অগাস্ট, ২০২৪

হবিগঞ্জ প্রতিনিধি:

দলীয় কার্যালয়ে অগ্নিকান্ড ও এমপি আবু জাহিরের বাসায় ইট-পাটকেলের ঘটনার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ। আজ শনিবার দুপুর ১২ টায় স্থানীয় নিমতলা মাঠ প্রাঙ্গনে সমাবেশ শুরু হয়। জেলা আওয়ামীলীগের সভাপতি আবু জাহির এমপির সভাপতিত্বে ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশ বক্তব্য রাখেন- জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পদক আতাউর রহমান সেলিম, জেলা, এডভোকেট লুৎফুর রহমান, হবিগঞ্জ সদর উপজেলার চেযারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, শায়েস্তাগঞ্জ আওয়ামীলীগের সভাপতি ইকবাল রশিদ তালুকদার, লাখাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুশফিউল আলম আজাদ, জেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল আজাদ রাসেল প্রমুখ।

এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি আবু জাহির বলেন- কোটাবিরোধী আন্দোলনের কোমলমতি শিক্ষার্থীদের সামনে রেখে বিএনপি জামায়ত যে নৈরাজ্য ঘটিয়ে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তিনি আরো বলেন- যারা সমােেবশে এসেছেন জেলা আওয়ামী লীগের সিদ্ধান্তের বাহিরে কেউ হবিগঞ্জ শহরের বাহিরের যেতে পারবেন। মিছিল শেষে সবাইকে টাউন হলে অবস্থান নিতে হবে। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হলে এসে অবস্থান নেয়।

এদিকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিকাল ৩ টায় এক বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে। এর ফলে, ফের সংঘর্ষের আশঙ্কায় শহরের থমথমে অবস্থায় বিরাজ করছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads