হবিগঞ্জে খোয়াই নদীতে কিশোরের ভাসমান লাশ উদ্ধার

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

হবিগঞ্জে খোয়াই নদীতে কিশোরের ভাসমান লাশ উদ্ধার

  • হবিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ১৩ জানুয়ারি, ২০২০

হবিগঞ্জ সদর উপজেলার দক্ষিণ চরহামুয়া (নোয়াবাদ) এলাকায় খোয়াই নদীতে ভাসমান অজ্ঞাত কিশোরের (১৪) লাশ পাওয়া গেছে।

আজ সোমবার (১৩ জানুয়ারী) সকাল ১০ টার দিকে স্থানীয় লোকজন নদীতে লাশ দেখে ইউপি মেম্বার শামীমুর রহমানকে খবর দেয়।

৮ নং শায়েস্তাগঞ্জ ইউনিয়নের মেম্বার শামীমুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় লাশটি যেস্থানে রয়েছে সেটি সদর উপজেলার আওতাধিন। তাই সদর থানা পুলিশকে অবগত করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, লাশটি ১৪-১৫ বছরের কিশোর হবে। তবে তারা শুনেছেন তিন আগে হবিগঞ্জ শহরে মাইকিং হয়েছে এই বয়সের একটি ছেলে হারিয়েছে। তাদের ধারণা হারানো কিশোরটি হতে পারে।

হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুক আলী লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads