হবিগঞ্জে ছাত্রলীগ নেতাসহ গাড়ি চোর চক্রের ২ সদস্য আটক

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

হবিগঞ্জে ছাত্রলীগ নেতাসহ গাড়ি চোর চক্রের ২ সদস্য আটক

  • হবিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ মার্চ, ২০২১

হবিগঞ্জে ছাত্রলীগ নেতাসহ গাড়ী চোর চক্রের ২ সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ ঢাকা। গতকাল মঙ্গলবার ভোর রাতে তাদেরকে পৃথক স্থান থেকে আটক করা হয়। এ সময় ৫টি গাড়ি, বেশ কয়েকটি গাড়ির চাবি ও কাগজপত্র উদ্ধার করা হয়। আটকৃতরা হলেন- মাধবপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল পাঠান ও হবিগঞ্জ সদরের মা ফামেন্সীর সত্ত্বাধিকারী এবং দৈনিক গণকন্ঠের জেলা প্রতিনিধি এ এইচ রুবেল।

প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানান, হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের সামনে মা ফামেন্সিতে ভোর ৪টার দিকে সাদা পোশাকধারী একদল হানা দেয়। এ সময় ফামেন্সীর সত্ত্বাধিকারী রুবেলকে আটক করে এবং ড্রয়ার থেকে বেশ কয়েকটি গাড়ির চাবি ও কাগজপত্র উদ্ধার করে। পরে রুবেলের স্বীকারোক্তিতে তার অন্যতম সহযোগী তারেকের বাসায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি ঢের পেয়ে তারেক পালিয়ে গেলেও তার বাসা থেকে একটি গাড়ি উদ্ধার করে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads