হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের নতুন কমিটি

সভাপতি রাসেল চৌধুরী ও সাধারণ সম্পাদক এসএম সুরুজ আলী

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের নতুন কমিটি

  • হবিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ জুন, ২০১৯

হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের নয়া কমিটি গঠন করা হয়েছে। সমঝোতার মাধ্যমে চ্যানেল টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি রাসেল চৌধুরীকে সভাপতি ও এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি এসএম সুরুজ আলীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
আজ শনিবার বিকালে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনের বার্ষিক সাধারণ সভা শেষে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন সহকারি নির্বাচন কমিশনার এমএ মজিদ।
এর আগে সংগঠনের সভাপতি প্রদীপ দাশ সাগরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ছানু মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় বক্তৃতা করেন প্রেসক্লাব সভাপতি ও টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, শাহ ফখরুজ্জামান, আলমগীর খান, রাশেদ আহমদ খান, সৈয়দ মুফাজ্জেল সাদাত মুক্তা, , চৌধুরী মাসুদ আলী ফরহাদ, শাকিল চৌধুরী, শরীফ চৌধুরী, মোহাম্মদ নূর উদ্দিন, মোশাহিদ আলম, ইলিয়াস আলী মাসুক প্রমূখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads