বিদেশ

হাইতির প্রেসিডেন্টকে হত্যা: নিরাপত্তা প্রধান গ্রেপ্তার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৭ জুলাই, ২০২১

বাসভবনে ঢুকে হাইতির প্রেসিডেন্ট জোভেনাল মইসিকে হত্যার ঘটনায় তার নিরাপত্তা প্রধানকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। হত্যাকাণ্ডের ঘটনায় চলমান তদন্তের অংশ হিসেবে সোমবার (২৬ জুলাই) তাকে গ্রেপ্তার করা হয়।

মইসি তার বাসভবনে মধ্যরাতে সশস্ত্র কমান্ডোদের হামলায় নিহতের ষড়যন্ত্রে নিরাপত্তা প্রধান দিমিত্রি হারার্ড জড়িত থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। পুলিশের মুখপাত্র ম্যারি মিশেল ভেরিয়ার জানান, প্রেসিডেন্ট জোভেনাল মইসির হত্যার বিষয়ে তদন্তের অংশ হিসেবে পুলিশ সোমবার জিয়ান লগুয়েল সিভিলকে গ্রেপ্তার করেছে এমন খবর আমি নিশ্চিত করছি।

এছাড়া পুলিশ এ হত্যা ষড়যন্ত্রে জড়িত থাকার অংশ হিসেবে কলম্বিয়ার ২০ ভাড়াটে সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের পর সিভিলকে রাজধানী পোর্ট-অ-পিন্সের কাছে দেলমাসের একটি কারাগারে বন্দি রাখা হয়েছে।

মইসিকে হত্যার বিস্তারিত ঘটনাবলি এখনো অস্পষ্ট থাকলেও প্রধানমন্ত্রী আরিয়েল হেনরি প্রেসিডেন্টের হত্যাকারীদের আইনের কাঠ গড়ায় দাঁড় করানোর প্রতিশ্রুতি দিয়েছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads