চাঁদপুরের হাইমচর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে একুশে আগস্ট গ্রেনেড হামলা নিহত হাইমচরের কুদ্দুস পাটোয়ারীসহ সকল শহীদদের স্মরণে আলোচনা সভা মিলাদ দোয়া ও ব্যাপক কর্মসূচি মধ্য দিয়ে ভয়াল ২১ আগস্ট পালিত হয়েছে।
আজ শনিবার (২১ আগস্ট) শহীদ কুদ্দুস পাটোয়ারী ১৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় সকাল ৯, টায় কালো ব্যাজ ধারণ, ৯টা ৩০ মিনিটে জাতীয় পতাকা, দলীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন শেষে সকাল ১০টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আব্দুল কুদ্দুস প্রতিকৃতিতে পুষ্প মালা অর্পণ ও শোক র্যালি বের করা হয়। পরে শহীদ কুদ্দুস পাটোয়ারীর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
শোক সভায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এমএ বাশার এর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মাসুদ আলম খানের পরিচালনায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান জনাব নূর হোসেন পাটোয়ারী।
সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান চোকদার, সাংগঠনিক সম্পাদক জি এম জাহিদ, প্রচার সম্পাদক মনসুর আহমেদ, উপজেলা যুবলীগ আহবায়ক ও ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারী,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আব্দুস সাত্তার গাজী, যুগ্ন আহবায়ক জহিরুল ইসলাম সোহেল, ও ছাত্রলীগ নেতা খাদিমুল ইসলাম মিশু।





