হাকিমপুরে আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সংগৃহীত ছবি

সারা দেশ

হাকিমপুরে আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ জুন, ২০১৯

দিনাজপুরের হাকিমপুরে উপজেলায় নানা আযোজনে মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে।

আজ রোববার সকালে উপজেলায় এল এস ডি গোডাউন রোডের উপজেলা  দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতকা উত্তোলন শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।

এরপর দলীয় কার্যালয়ে থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে হিলি পৌর প্রধান প্রধান সড়ক  প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

পরে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন দিনাজপুর ৬আসনের সংসদ সদস্য শিবলী সাদিক, হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ হারুন, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইমদাদুল হক চৌধুরী,সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন. পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহীন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সোহারাব হোসেন মল্লিক প্রতাব,খট্টামাধবপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোখলেছার রহমানসহ দলের সহযোগী সংগঠনের সকল ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।   

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads