হাকিমপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ পালিত

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

হাকিমপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ পালিত

  • হিলি (দিনাজপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ১৩ মার্চ, ২০১৯

দিনাজপুরের হাকিমপুরে র‌্যালী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯।

এ উপলক্ষে আজ বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলমের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণঢ্য র‌্যালী বেড় হয়। র‌্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারো উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত ওই র‌্যালীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহণ করে।

পরে উপজেলা হল রুমে এক আলোচনা সভার অনুষ্ঠিত হয়। সভায় হাকিমপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইমাদুল হক চৌধুরী, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, পৌর প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম, সহ অন্যরা বক্তব্য রাখেন। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads