দিনাজপুরের হাকিমপুরে ফেনসিডিল ও মোটর সাইকেলসহ ২ জনকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ।
আটকৃতরা হলেন, বিরামপুর উপজেলার দেবখন্ড গ্রামের মৃত তোজাম্মেল ছেলে কবিরুল ও একই গ্রামের নজরুল ইসলাম ছেলে সাখত্তয়াত হোসেন।
গতকাল শুক্রবার রাতে ডাঙ্গাপাড়া বাজার থেকে কবিরুল ও নজরুল ইসলামকে আটক করা হয়।
এ সময় তাদের কাজ থেকে ৫৬ বোতল ফেন্সিডিলসহ একটি ১২৫ সিসি টিভিএস মোটর সাইকেলসহ উদ্ধার করা হয়।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাদের আটক করা হয়। তবে এ সময় আরও দুই জন পালিয়ে যায়।





