হাজীগঞ্জে অর্ধেক শাটার খুলে ব্যবসা, ৩ দোকানে জরিমানা

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

হাজীগঞ্জে অর্ধেক শাটার খুলে ব্যবসা, ৩ দোকানে জরিমানা

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ২২ এপ্রিল, ২০২০

চাঁদপুরের হাজীগঞ্জে লকডাউন উপেক্ষা কাপড়ের দোকানের অর্ধেক শাটার খুলে ব্যবসা করার দায়ে ৩ দোকানদারকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটস কানিজ ফাতেমা।

বুধবার সকালে হাজীগঞ্জ বাজারে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের নিয়ে তিনি বাজারে করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে হাজীগঞ্জ বাজারে পরিস্থিতি পরিদর্শনে নামে এসময় কাপড়িয়া পট্রিতে লকডাউন উপেক্ষা করে কাপড়ের দোকানের অর্ধেক শার্টার খুলে ব্যবসা করার দায়ে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেন।

এ ছাড়া হকার্স মার্কেট ও চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের হাজীগঞ্জ বাজারে জনগণকে সচেতন করে বাজারে না আসা ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করতে বলেন।

এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা মাইকিং করে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে জনগণের প্রতি অনুরোধ করেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads