হাজীগঞ্জে বিআরটিসির এসি বাস সার্ভিসের উদ্বোধন

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

হাজীগঞ্জে বিআরটিসির এসি বাস সার্ভিসের উদ্বোধন

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১৮ অক্টোবর, ২০২০

চাঁদপুরের হাজীগঞ্জবাসির দীর্ঘ দিনের স্বপ্ন অবশেষে বাস্তবায়িত হয়েছে। হাজীগঞ্জ হইতে কমলাপুর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিসি) শীতাতপ নিয়ন্ত্রিত বাস সার্ভিস চালু করা হয়েছে।

আজ রবিবার (১৮ অক্টোবর) সকালে এ বাস সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া। এ সময় হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি ও অফিসার ইনচার্জ (তদন্ত) আবদুর রশিদ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিসি) জানান প্রতি দিন সকাল ৫টা থেকে এক টানা সন্ধ্যা ৭টা পর্যন্ত এ বাস সার্ভিস চলবে। হাজীগঞ্জ, কচুয়া ও সাচার এর কাউন্টার রয়েছে। অপর দিকে ঢাকা কমলাপুর কাউন্টার থেকে প্রতিদিন সকাল ৮ থেকে রাত ১০টা পর্যন্ত এসি বাস হাজীগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসবে। টিকাটুলি ফ্লাইওভার এর আগে, শনির আখড়া, সাইনবোর্ড ও চিটাগাংরোড কাউন্টার থেকে টিকেট সংগ্রহ করা যাবে।

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনীয় এলাকার সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীরউত্তম এর সহযোগিতায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ এ বাস সার্ভিস চালু করেছেন।

বিআরটিসির এসি বাস সার্ভিস চালু হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে অভিনন্দন জানিয়ছেন হাজীগঞ্জ ও কচুয়া উপজেলার সর্বস্তরের জনগন।

বিআরটিসি হাজীগঞ্জ ডিস্ট্রিউবিউটর মো. জাকির হোসেন সোহেল জানান, চাঁদপুরবাসির জন্য এই বিআরটিসি বাস মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার। আমাদের হাজীগঞ্জ-শাহরাস্তির মাননীয় এমপি মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম স্যারের কাছেও আমরা কৃতজ্ঞ।

তিনি জানান, হাজীগঞ্জ-কচুয়া রোডে বিআরটিসির এসি বাস সার্ভিস চালু হওয়ায় মাত্র ২ ঘন্টায় হাজীগঞ্জের মানুষ স্বাচ্ছন্দে ঢাকায় যেতে পারবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads