হাজীগঞ্জে ১ কোটি ২০ লাখ টাকার কারেন্ট জাল ও পলিথিন জব্দ

চাঁদপুরের হাজীগঞ্জে ১ কোটি ৬৫ লাখ টাকার জব্দকুত কারেন্ট জাল ও পলিথিনের একাংশ

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে কোস্ট গার্ডের অভিযান

হাজীগঞ্জে ১ কোটি ২০ লাখ টাকার কারেন্ট জাল ও পলিথিন জব্দ

  • মো. মহিউদ্দিন আল আজাদ, চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ৫ মার্চ, ২০১৯

চাঁদপুরের হাজীগঞ্জে বিপুল পরিমান নিষিদ্ধ কারেন্ট জাল ও পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। এসময় প্রদীপ স্টোর থেকে আটককৃত দু’জনকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী ম্যাজিষ্টেট জিয়াউল ইসলাম চৌধুরীর নেতৃত্বে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সামিউল ইসলাম ও উজ্জ্বল হাসান কোস্টগার্ড এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, কোস্ট গার্ডের গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ বাজারের কাপড়িয়া পট্টিতে নিষিদ্ধ কারেন্ট জালের বিরদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রদীপ স্টোরের গোডাউন থেকে প্রায় ৬ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১ কোটি ২০ লাখ টাকা। এরপর পৌর হকার্স মার্কেটে বিকাশের গোডাউন থেকে প্রায় ৩’শ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করে। যার আনুমানিক মূল্য ৪৫ হাজার টাকা।

এ সময় প্রদীপ স্টোর থেকে শিমুল দেবনাথ ও বিকাশের পলিথিন দোকান থেকে হাবিবসহ দু’জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতে তারা দোষ স্বীকার করায়, আদালত শিমুল দেবনাথকে ১০ হাজার ও হাবিবকে ২৫ হাজার টাকা নগদ জরিমানা করে। পরে জব্দকৃত নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস এবং নিষিদ্ধ পলিথিন পরিবেশ অধিদপ্তরকে বুঝিয়ে দেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে জেলা কোস্ট গার্ডের স্টেশন অফিসার আব্দুল মালেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলার হাজীগঞ্জ বাজার থেকে ৬ লক্ষ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৩’শ কেজি পলিথিন জব্দ এবং এ ঘটনায় ২ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads