অনলাইন ডেস্ক:
হজ এজেন্সিজ এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সভাপতি এম. শাহাদাত হোসাইন তসলিম-কে হজ ব্যবস্থাপনায় বিশেষ অবদানের স্বীকৃত হিসেবে রাজকীয় সউদি সরকারের পক্ষ থেকে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রনালয়ের উপমন্ত্রী ড. আল হাসান আল মানাখরা শুভেচ্চা জানিয়েছেন। পাশাপশি শুভেচ্ছা স্মারকও দিয়েছেন। এসময় সউদি হজ ও ওমরাহ মন্ত্রনালয়ের ডিজি ড.বদর আল সোলায়মানী উপস্থিত ছিলেন। এসময় সৌদি উপমন্ত্রী বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় হাব সভাপতির ভূমিকার প্রশংসা করেন। ২০২৪ সালের হজে সউদি মোয়াল্লেমদের সেবায় কোনও অনিয়ম হয়ে থাকলে তিনি তা জানতে চেয়েছেন এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবেন বলেও উল্লেখ করেন। এবছর জামারাতে প্রবেশের সময় অব্যবনস্থাপনা ও কিছু সৌদি মোয়াল্লেমের গাফিলতির বিষয়ে সৌদি উপমন্ত্রীকে হাব সভাপতি অবহিত করেন। ২০২৫ সালের হজ এর বিষয়ে একটি রোড ম্যাপ শীঘ্রই প্রকাশ করবেন বলে হাব সভাপতিকে অবহিত করেন সৌদি উপমন্ত্রী।
তিনি আল্লাহর মেহমানদের কল্যাণে আগামীতে একসাথে কাজ করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন এবং আল্লাহর মেহমানদের কষ্ট লাঘবে কি কি করা যায়, এ বিষয়ে তিনি হাব সভাপতির মতামত প্রত্যাশা করেন। সারাবিশ্বের হজযাত্রীদের কল্যানে রাজকীয় সউদি সরকার এবং সৌদি হজ ও ওমরাহ মন্ত্রনালয় কর্তৃক গৃহীত পদ¶েপ সম্পর্কে তিনি হাব সভাপতিকে অবহিত করেন। ই-হজ ব্যবস্থাপনার কারণে বাংলাদেশের হজযাত্রী ও হজ এজেন্সীর কষ্ট লাঘব হয়েছে বলে হাব সভাপতি উল্লেখ করেন। একসময় হজযাত্রীদের বাড়ী ভাড়ার আকদ ও হজ ভিসার বারকোডের জন্য
এজেন্সীকে মক্কার মোয়াসসাসায় দিনের পর দিন লাইনে দড়িয়ে থাকতে হতো এবং অমানবিক শারিরিক কষ্ট করতে হতো। সৌদি সরকারের ই-হজ চালু করার পর এখন আর এ ভোগান্তি নাই মর্মে হাব সভাপতি উল্লেখ করেন। সউদি সরকারের ডিজিটাল হজ ব্যবস্হাপনা বর্তমানে হজ যাত্রীদের মোয়াল্লেম সিলেকশন, বাড়ি ভাড়া, ট্রান্সপের্ট, প্যামেন্ট, ই-ভিসা ইত্যাদি সহজ করার জন্য তিনি সৌদি সরকারকে ধন্যবাদ জানান।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা হজযাত্রীদের কল্যানে সার্বক্ষনিক হজ কার্যক্রম ব্যক্তিগতভাবে তদারকি করেন বলে সৌদি উপমন্ত্রীকে হাব সভাপতি অবহিত করেন। মহামান্য সৌদি বাদশাহ, ক্রাউন প্রিন্স, হজ ও ওমরাহ মন্ত্রী, ভাইস মিনিষ্টার সহ সংশ্লিষ্ট সকলকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এসময় ধন্যবাদ ও কৃতজ্ঞতার বার্তা পৌছাতে উপমন্ত্রীকে অনুরোধ করেন হাব সভাপতি। বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউছুফ ঈসা আল দুহাইলান এর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন হাব সভাপতি। ২০২৪ সালের হজে সার্বিক সহযোগিতা ও বিশেষ করে সময় শেষ হয়ে যাবার পরও হজ ভিসা ইস্যু চালু রাখার জন্য সউদি হজ ও ওমরাহ উপমন্ত্রীকে ধন্যবাদ জানান।





