হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের হালুয়াঘাটে দেবরের কুড়ালের কুপে ভাবির মৃত্যু হয়েছে ঘটনা সুত্রে জানাযায়, দক্ষিন ঘোষবেড় গ্রামের রহিমা খাতুন (৪৫) নামে এক নারীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করল তারই আপন দেবর আজহারুল (৪০)।
সোমবার দুপুর আড়াইটার দিকে বিদ্যুতের লাইন নিয়ে দ্বন্ধে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, মাসখানেক ধরে বিদ্যুতের লাইন নামানো নিয়ে তাদের মাঝে দ্বন্ধ চলে আসছিল। তারই ধারাবাহিকতায় সোমবার নতুন করে তাদের মাঝে আবারও ঝগড়া ও কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দেবর আজহারুলের হাতে থাকা কুড়াল দিয়ে কুপ দিয়ে পথমে রহিমার হাত ভেঙ্গে ফেলে। পরে মাথায় কুপ দেয়। তৎক্ষণাৎ অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান রহিমা।
খবর পেয়ে হালুয়াঘাট ধোবাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার সাগর সরকার ও ওসি মোঃ মাহবুবুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত দেবর আজহারুলকে আটক করে। জানতে চাইলে হালুয়াঘাট ধোবাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার সাগর সরকার বলেন, প্রাথমিকভাবে খুন হয়েছে এ মর্মে মামলা রুজো হবে। অভিযুক্ত দেবরকে আটকের সত্যটা নিশ্চিত করেন তিনি।





