হালুয়াঘাটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

হালুয়াঘাটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত

  • হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
  • প্রকাশিত ১৯ নভেম্বর, ২০২০

‘প্রশিক্ষণ, পরিকল্পনা, প্রস্তুতি দুর্যোগ মোকাবিলায় আনবে গতি' এ শ্লোগানকে সামনে রেখে করোনা সংকটে সীমিত কর্মসূচির মধ্য দিয়ে ময়মনসিংহ হালুয়াঘাটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২০ পালিত হয়েছে।

এ সময় জাতীয় ও ফায়ার সার্ভিস পতাকা উত্তোলন শেষে বেলুন উঠিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার মোঃরেজাউল করিম।

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে হালুয়াঘাট ফায়ার সার্ভিস প্রাঙ্গণে স্টেশন ইনচার্জ মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সিনিয়র কমান্ডার ফাইটার মোঃ শাহজাহান মিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads