ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় অবৈধভাবে আনা ভারতীয় বিভিন্ন পণ্যসহ একজনকে আটক করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের পশ্চিম কড়ইতলী কুচপাড়া এলাকা থেকে আটক করা হয়।
আটকৃত ব্যক্তি স্থানীয় বাসিন্দা বলে জানিয়েছে হালুয়াঘাট থানা পুলিশ।
হালুয়াঘাট থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে ভুবনকুড়া ইউনিয়নের এক অভিযান পরিচালনা করা হয়। এসময় চোরাচালানের মাধ্যমে আনা ভারতীয় তৈরি বিভিন্ন ধরণের ৯ হাজার ৯৯০ পিছ ক্রিম ও ৪৮ বোতল ভারতীয় তেলসহ একজনকে আটক করা হয়। আটককৃত মালামালের বর্তমান বাজার মূল্য রয়েছে (আনুমানিক) ১৩ লাখ ৫৯ হাজার ৯৯০।
এ বিষয়ে জানতে চাইলে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিনুজ্জামান খান বলেন, রাতে ভারতীয় পণ্য সহ আটক করা হয়। আজ শুক্রবার মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।





