হালুয়াঘাটে শিশুকে দা দিয়ে কুপিয়ে হত্যা

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

হালুয়াঘাটে শিশুকে দা দিয়ে কুপিয়ে হত্যা

  • মোঃ রফিকুল্লাহ চৌধুরী মানিক, হালুয়াঘাট প্রতিনিধি
  • প্রকাশিত ২৮ সেপ্টেম্বর, ২০২১

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় আট বছরের শিশুকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে এক যুবক। বুধবার বিকেল সাড়ে তিনটাই উপজেলার ধুরাইল ইউনিয়নের পূর্ব ধুরাইল কুদালিয়া খালের পাড়ে এ ঘটনা ঘটেছে। হত্যাকারীকে পুলিশ আটক করেছে। 

নিহত শিশুর নাম সুমন মিয়া (৮)।  সুমন পূর্বধুরাইল গ্রামের জুয়েল মিয়ার ছোট ছেলে। সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে পড়ত। এই ঘটনায় পুলিশ হত্যকারীকে গ্রেফতার করেছে। গ্রেফতার  হওয়া যুবেকর নাম শরীফ মিয়া । সে একই এলাকার শাহজাহানের পুত্র । 

ঘটনাস্থল থেকে পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি দা জব্দ করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য  ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো জানা গেছে।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, নিহত সুমন এবং তার সহপাঠি খালের পাড়ে  বিকেলে খেলেতে যায় এসময় হঠাৎ হত্যাকারী শরীফ দৌড়ে এসে  সুমনকে পানিতে ফেলে দেয়। পরে আবার পানি থেকে উচু স্থানে তুলে ফের দা দিয়ে কুপিয়ে শরীর থেকে মাথা আলাদা করে ফেলে বাড়ি চলে যায়। সাথে থাকা  তার সহপাটি জুনাইদ ভয়ে দৌড়ে বাড়ি চলে যায় । পরে এলকাবাসী টের পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানান। পরর্বতিতে পুলিশ তার বাড়ি থেকে ব্যবহৃত দা সহ আটক করে। 

স্থানীয় ইউপি চেয়ারম্যান  মো. ওয়ারিছ উদ্দিন সুমন বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলোম। পরে এলকাবাসীর সহযোগিতায় হত্যাকারীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এই হত্যকাণ্ডের বিচার প্রত্যাশা করি।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মমর্কতা (ওসি) মো. শাহিনুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান,এলাকাবাসীর সহযোগিতায় আমারা হত্যাকারীকে গ্রেফতার করেছি। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads