হালুয়াঘাটে সরকারীভাবে শুরু হলো বোরো ধান-চাল সংগ্রহ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

হালুয়াঘাটে সরকারীভাবে শুরু হলো বোরো ধান-চাল সংগ্রহ

  • হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
  • প্রকাশিত ১৯ মে, ২০২০

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় চলতি ২০২০ বোরো মৌসুমে ২০ হাজার ৯২১ জন কৃষকের কাছ থেকে ৩ হাজার ৪২০ মেট্রিক টন ধান কেনা হবে। এছাড়া ১৬টি সচল রাইস মিল থেকে ৩,৩৯৭ মেট্রিক টন চাল কেনা হবে। মঙ্গলবার দুপুরে উপজেলা খাদ্য গোদামে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে সংগ্রহ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাখাওয়াত হোসেন ফকির, কৃষি কর্মকর্তা মাসুদুর রহমান, খাদ্য কর্মকর্তা সাইফুল ইসলাম, গোদাম কর্মকর্তা আরিফুর রহমান, মুমিনুল ইসলাম প্রমূখ।

উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, সচ্ছতার ভিত্তিতে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কেনার লক্ষ্যে লটারীতে বাছাইকৃত কৃষকদের তালিকা তৈরির কাজ শেষ পর্যায়ে। কৃষি অফিস ও উপজেলা প্রশাসনের ওয়েব সাইডে ও প্রতিটি ইউনিয়নে নির্বাচিত কৃষকদের তালিকা টাঙিয়ে দেওয়া হবে।

উপজেলা খাদ্য কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, গত বোরো মৌসুমে ৩৭টি রাইস মিলের মাধ্যমে চাল সংগ্রহ করা হয়েছিলো এর মধ্যে ১৭ টি মিল সচল না থাকায় বরাদ্ধ বাতিল করা হয়েছে। বর্তমানে উপজেলায় সক্রিয় মিল রয়েছে ১৬টি। এগুলো থেকেই চাল সংগ্রহ করা হবে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads