হালুয়াঘাট হাসপাতালের কর্মচারীসহ ২ জন করোনায় আক্রান্ত

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

হালুয়াঘাট হাসপাতালের কর্মচারীসহ ২ জন করোনায় আক্রান্ত

  • হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
  • প্রকাশিত ১০ মে, ২০২০

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মচারীসহ দু’জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনিবার রাতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুনির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৭ই মে ময়মনসিংহ মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ০৯ জনের নমুনা পাঠানো হয়। এর মধ্যে শনিবার রাতে স্বাস্থ্য কমপ্লেক্সের আয়া রহিমা খাতুন ও হালুয়াঘাটের গোপীনগর গ্রামের প্রথম করোনা আক্রান্ত আব্দুল মালেকের বাবা শমসের আলী’র করোনা রিপোর্ট পজেটিভ আসে।  এ ঘটনায় আক্রান্তদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।

উল্লেখ্য, হালুয়াঘাট উপজেলায় এখন পর্যন্ত ২ জন মেডিকেল অফিসারসহ মোট ৫ জন করোনায় আক্রান্ত হলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads