হাসপাতাল থেকে ফের কারাগারে ডেসটিনির এমডি রফিকুল আমিন

সংগৃহীত ছবি

জাতীয়

হাসপাতাল থেকে ফের কারাগারে ডেসটিনির এমডি রফিকুল আমিন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৩ জুলাই, ২০২১

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল থেকে কেন্দ্রীয় কারাগারে (কেরাণীগঞ্জ) নেওয়া হয়েছে কারাবন্দী ডেসটিনির এমডি রফিকুল আমিনকে। আজ শনিবার বিকেল পৌনে ৪টার দিকে তাকে কারাগারে নিয়ে আসা হয়েছে।

কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুন গণমাধ্যমকে জানান, বন্দী রফিকুল আমিনকে বিএসএমএমইউর চিকিৎসকরা তাকে ছাড়পত্র দিয়েছেন। সেই ছাড়পত্র অনুযায়ী তাকে পুনরায় কেন্দ্রীয় কারাগারে ফেরত আনা হয়েছে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, আজ বেলা সাড়ে তিনটার দিকে ডেসটিনির রফিকুল আমীনকে বহনকারী গাড়ি ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছায়। এখানে তাকে ১৪ দিন কোয়ারেন্টিনে (সঙ্গনিরোধ) রাখা হবে।

হাসপাতালের প্রিজন সেলে থেকে তিনি জুমে ব্যবসায়িক বৈঠক এবং নতুন এমএলএম কোম্পানি খোলার কার্যক্রম চালাচ্ছেন বলে অভিযোগ ওঠে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি জুম মিটিংয়ের প্রায় এক ঘণ্টার ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। এরপর কারা কর্তৃপক্ষ রফিকুল আমীনের পাহারায় থাকা প্রধান কারারক্ষীসহ আটজনকে গত বৃহস্পতিবার প্রত্যাহার করে নেয়। গতকাল ৪ প্রধান কারারক্ষীকে সাময়িক বরখাস্ত ও ১৩ কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়।

এ বিষয়ে আইজি প্রিজন মোমিনুর রহমান মামুন জানান, এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে প্রমাণিত হলে কারাবিধি অনুযায়ী জেলকোড ভঙ্গের কারণে বন্দীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads