দিনাজপুরের হিলিতে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব মা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিসের উদ্যোগে আজ রোববার বেলা ১১ টায় একটি র্যালী বের হয়ে উপজেলা চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারো একইস্থানে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা লস্করের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, কৃষি অফিসার শামীমা নাজনীন, ভাইস চেয়ারম্যান আকতারা চৌধুরীসহ অনেকে।





