দিনাজপুরের হিলিতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
আজ শনিবার সকাল ৮টায় হিলি স্টেশন রোডের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় হাকিমপুর পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন মল্লিক প্রতাপ, যুবলীগের সভাপতি আমিরুল ইসলাম লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাহের উদ্দিন মন্ডল, সাধারণ সম্পাদক ছদরুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতাউর রহমান কাজল স্বেচ্ছাসেবকলীগের নেতা তৌহিদুর ইসলাম তৌহিদসহ অনেকে উপস্থিত ছিলেন।





