হিলিতে চোরাই মোটরসাইকেলসহ ২ ছিনতাইকারী আটক

প্রতিনিধির পাঠানো ছবি

বাংলাদেশ

হিলিতে চোরাই মোটরসাইকেলসহ ২ ছিনতাইকারী আটক

  • হিলি প্রতিনিধি
  • প্রকাশিত ২৭ অক্টোবর, ২০২০

দিনাজপুরের হাকিমপুর হিলিতে চোরাই মোটর সাইকেলসহ ২ জনকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার ডাঙ্গাপাড়া বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- দিনাজপুর সদর উপজেলার রামনগড় এলাকার সাইদুরের ছেলে আসাদ (২০) ও হাকিমপুর উপজেলার শালপুকুরিয়া গ্রামের এমদাদুল হকের ছেলে মটরসাইকেল ম্যাকার কবিরুল ইসলাম কবির (২৫)।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান,জেলার বিরল উপজেলার তেতুলতলা  নামকস্থান থেকে ১৫০ সিসির এক মোটর সাইকেল চুরি হয়। গোপন সংবাদে জানতে পারি ওই চুরি হওয়া মোটরসাইকেল নিয়ে ছিনতাইকারীর ডাঙ্গাপাড়া বাজারে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ডাঙ্গাপাড়া বাজারে অভিযান চালিয়ে তাদের দুই জনকে মোটর সাইকেলসহ আটক করা হয়। বিরল থানায় চুরির মামলা দায়ের হয়েছে।আজ তাদের দিনাজপুর জেলহাজতে প্রেরণ করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads