হেপাটাইটিস সি আবিষ্কারের জন্য চিকিৎসায় ৩ বিজ্ঞানীর নোবেল

সংগৃহীত ছবি

বিদেশ

হেপাটাইটিস সি আবিষ্কারের জন্য চিকিৎসায় ৩ বিজ্ঞানীর নোবেল

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৫ অক্টোবর, ২০২০

বিশ্বব্যাপী লাখ লাখ রোগীকে যকৃতের রোগে আক্রান্ত করা হেপাটাইসিস সি ভাইরাস আবিষ্কারের জন্য যৌথভাবে এ বছর চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার জিতেছেন তিন বিজ্ঞানী।

তারা হলেন- আমেরিকার হার্ভি জে অল্টার ও চার্লেস এম রাইস এবং ব্রিটেনে জন্ম নেয়া মাইকেল হগনট।

সোমবার সুইডেনের স্টকহোমের ক্যারোলিনস্কা ইন্সটিটিউটে এক সংবাদ সম্মেলনে তাদের নাম ঘোষণার মধ্যে দিয়ে এবারের নোবেল পুরস্কার ঘোষণা শুরু হলো।

তিনজনের কাজকে যুগান্তকারী অর্জন বলে উল্লেখ করে পুরস্কার ঘোষণার সময় নোবেল কমিটি জানায়, চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ী এ তিন বিজ্ঞানী রক্তবাহিত হেপাটাইটিসের এক প্রধান উৎস চিহ্নিত করেন যা এর আগে আবিষ্কার করা হেপাটাইটিস এ ও বি ভাইরাসের সময় ব্যাখ্যা করা হয়নি। তাদের এ কাজ ১৯৭০ ১৯৮০ এর দশকের শেষের দিকে লাখ লাখ জীবন বাঁচাতে সহায়তা করেছে।

এর আগে করোনাভাইরাস মহামারিজনিত কারণে ২০২০ সালে স্টকহোমে নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে না বলে গণমাধ্যমকে জানিয়েছিল নোবেল কমিটি।

প্রসঙ্গত, ১৯০৫ সালে নোবেল পুরস্কার প্রদান শুরু হয়। ১৮৯৫ সালের নভেম্বর মাসে আলফ্রেড নোবেল তার মোট উপার্জনের অংশ দিয়ে উইলের মাধ্যমে নোবেল পুরস্কার প্রবর্তন করেন। শুরুতে পদার্থ, রসায়ন, চিকিৎসা, সাহিত্য ও শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হলেও ১৯৬৮ সালে পুরস্কারের তালিকায় অর্থনীতিও যুক্ত হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads