হোটেলে জুয়ার আসর থেকে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৫, ধস্তাধস্তিতে আহত ৫ পুলিশ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

হোটেলে জুয়ার আসর থেকে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৫, ধস্তাধস্তিতে আহত ৫ পুলিশ

  • কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত ১৮ অগাস্ট, ২০২০

পটুয়াখালীর কুয়াকাটার একটি আবাসিক হোটেলের কক্ষে জুয়ার আসর থেকে কুয়াকাটা পৌর ছাত্রলীগ সভাপতি মজিবর রহমানসহ ৫ জনকে আটক করেছে মহিপুর থানা পুলিশ। এ সময় জুয়ারীদের সাথে ধস্তাধস্তিতে ৫ পুলিশ সদস্য আহত হয়েছে।

সোমবার দিবাগত রাতে এ ঘটনায় আহত পুলিশ সদস্যরা কলাপাড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেয়।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, গোপর সংবাদের ভিত্তিতে মহিপুর থানা পুলিশের একটি দল কুয়াকাটার আবাসিক হোটেল কিংস এর ১০২ নং কক্ষে অভিযান চালায়। এ সময় ওই কক্ষে একাধিক জুয়ার আসর চলছিলো। পুলিশের অভিযান টের পেয়ে অন্তত ৪ জুয়ারী পালিয়ে যেতে সক্ষম হলেও ৫ জনকে আটক করে। এ সময় পুলিশের সাথে জুয়ারিদের ধস্তাধস্তিতে মহিপুর থানার এসআই আসাদুজ্জামান, এসআই মনির হোসেন, কনস্টেবল ইব্রাহিম হোসেন, মৃদুল কান্তি, রফিকুল ইসলাম আহত হয়। রাত আড়াইটায় তারা কলাপাড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেয়।

ওসি জানায়, পুলিশ ঘটনাস্থল থেকে কুয়াকাটা পৌর ছাত্রলীগ সভাপতি মজিবর রহমান, কলিম মাহমুদ, রবিউল, গোলাম মাওলা ও শাহিন খানকে নগদ ৫০৪০ টাকা ও জুয়া খেলার সামগ্রী সহ আটক করে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads