১১ দফা দাবিতে নরসিংদীতে পাটকল শ্রমিকদের ধর্মঘট

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

১১ দফা দাবিতে নরসিংদীতে পাটকল শ্রমিকদের ধর্মঘট

  • নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিত ৩ ডিসেম্বর, ২০১৯

নরসিংদীতে মজুরি কমিশনসহ ১১ দফা দাবি আদায়ে ধর্মঘট কর্মসূচি পালন করছে।

বাংলাদেশ পাটকল সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদ ডাকে আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে ইউএমসি জুট মিলের শ্রমিকরা ধর্মঘট পালন করেছে। ধর্মঘটে ইউনাইটেড-মেঘনা-চাঁদপুর (ইউএম সি) জুট মিলের স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে প্রায় ৫ হাজার শ্রমিক এই কর্মসূচিতে অংশ নেয়। ধর্মঘটের ফলে মিলের সকল প্রকার উৎপাদন বন্ধ হয়ে যায়। ২৪ ঘন্টার ধর্মঘট চলবে আগামী কাল সকাল ৬টা পযর্ন্ত।

মজুরি কমিশনসহ ১১ দফা দাবিতে ধর্মঘটকে কেন্দ্র করে সকাল থেকেই শ্রমিকরা মিলের প্রধান ফটকের সামনে জমায়েত হতে শুরু করেন এবং দাবি আদায়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

এসময় ইউএমসি জুট মিলের সিবিএ সভাপতি শফিকুল ইসলাম মোল্লার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, কাউছার আহাম্মেদ, সুমন খন্দকার, জাকির হোসেন, নন সিবিএ পরিষদের সাবেক সভাপতি আনিসুর রহমান, মোশারফ হোসেন, কাউয়ুম প্রধান, শামসুল আরেফিন, ইসা হাবিব রিপন সরকার সহ ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, দীর্ঘদিনেও বকেয়া মজুরি কমিশন, পিএফ’র টাকা প্রদান ও বদলি শ্রমিকদের স্থায়ীকরণ, মজুরি কমিশনসহ তাদের ১১ দফা ন্যায্য দাবী জানিয়ে আসছি। ৪টি দপ্তরের দাবি মানা হলেও পাটকল শ্রমিকদেও দাবি আদায় হয়নি। অচিরেই দাবি না মানলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেয় শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads