জাতীয়

১২ ও ১৩ এপ্রিলও থাকছে কঠোর নিষেধাজ্ঞা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১১ এপ্রিল, ২০২১

আগামী ১৪ এপ্রিল থেকে শুরু হবে অপেক্ষাকৃত কঠোর ও সর্বাত্মক লকডাউন। এমন পরিস্থিতিতে মাঝের দু’দিন অর্থাৎ ১২ ও ১৩ এপ্রিল কী হবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের জানিয়েছেন, ‘চলমান লকডাউন আজ শেষ হচ্ছে না। চলবে আগামী মঙ্গলবার (১৩ এপ্রিল) পর্যন্ত। আর ১৪ এপ্রিল থেকে শুরু হবে অপেক্ষাকৃত কঠোর ও সর্বাত্মক লকডাউন।’

আজ রোববার (১১ এপ্রিল) অনলাইন ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।

১২ ও ১৩ এপ্রিল তাহলে কী হবে এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের স্পষ্ট করে বলেন, প্রথম ধাপের চলমান লকডাউনের ধারাবাহিকতা চলবে ১২ ও ১৩ এপ্রিল।

তিনি বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দূরপাল্লার যাত্রী পরিবহন বন্ধ থাকবে। 

এদিকে দেশে চলছে সাত দিনের শিথিল ‘লকডাউন’, যা আজ রোববার (১১ এপ্রিল) শেষ হবে। এ লকডাউনের শুরুতে ১১ দফা নিষেধাজ্ঞা থাকলেও দূরপাল্লার বাস আর পর্যটনকেন্দ্র ছাড়া এখন সবই খোলা। এর মধ্যে শুক্রবার ঘোষণা দেওয়া হয়, ১৪ এপ্রিল থেকে শুরু হবে এক সপ্তাহের ‘কঠোর লকডাউন’। 

তবে জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভায় মতামত এসেছে, অন্তত দুই সপ্তাহ যাতে পূর্ণ লকডাউন দেওয়া হয়। পাশাপাশি সংক্রমণপ্রবণ ৬টি জেলায় সেটা জোরালো করার বিকল্প দেখছেন না বিশেষজ্ঞরা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads