১২ কোটি টাকায় বিক্রি ভুতুড়ে শহর

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সেরো গোর্দে

ছবি : সংরক্ষিত

বিদেশ

১২ কোটি টাকায় বিক্রি ভুতুড়ে শহর

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১৭ জুলাই, ২০১৮

মুক্তবাজার অর্থনীতির এই সময়ে এমন কিছু নেই যা বিক্রি হয় না। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সেরো গোর্দে নামের একটি পরিত্যক্ত শহর বিক্রি হয়েছে প্রায় ১২ কোটি টাকায়।

উনিশ শতকের ওই শহরটি কিনে নিয়েছে ব্রেন্ট আন্ডারউড নামের একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান। রিয়েল এস্টেট এজেন্ট জ্যাক রাসমুসনের মতে, এই শহরটি বেশ কয়েকটি কোম্পানিই কিনতে চেয়েছিল, কিন্তু শহরটিকে অক্ষত রেখে জনগণের ব্যবহারের পরিকল্পনায় দেওয়ায় ব্রেন্ট কোম্পানির কাছেই বিক্রি করা হয়।

স্থানীয় ভাষায় সেরো গোর্দে শব্দের অর্থ দাঁড়ায় ‘মোটা পাহাড়’। তিন শ একরের এই শহরটিতে বর্তমানে মাত্র ২২টি অবকাঠামো দাঁড়িয়ে আছে। একটা সময় ছিল যখন এই শহরের খনি থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্তে রৌপ্য এবং সিসা পাঠানো হতো। আমেরিকার স্বাধীনতার ইতিহাসে এই শহরটির নাম জড়িয়ে আছে। এক সময়ের ওয়াইল্ড ওয়েস্টের দুয়ারও বলা হতো শহরটিকে। কিন্তু সিসা এবং রৌপ্যের দাম কমতে থাকায় খনির উৎপাদন কমতে থাকে। ফলে শহরটিতে বসবাসকারী মানুষও অন্যত্র চলে যেতে থাকে এবং জায়গাটি ভুতুড়ে শহরে পরিণত হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads