জাতীয়

১২ বছরের ঊর্ধ্বে কিশোর-কিশোরীরাও টিকা পাবে: স্বাস্থ্যমন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৩০ জানুয়ারি, ২০২২

১২ বছরের ঊর্ধ্বে কিশোর-কিশোরীরাও টিকা পাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

আজ রবিবার (৩০ জানুয়ারি) রাজধানীর মহাখালী বিসিপিএস প্রাঙ্গনে এক ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

টিকা দেয়া শুরুর পর এতদিন ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের দেওয়া হলেও স্কুল থেকে ঝরে পড়া কিংবা কোনও কারণে স্কুলে না যাওয়া কিশোর-কিশোরীদের করোনাভাইরাসের টিকা নেওয়ার সুযোগ ছিল না। তবে এখন থেকে এই বয়সী সকলের জন্যই টিকা উন্মুক্ত করে দিয়েছে সরকার।

গেল বছর নভেম্বরের প্রথম দিন থেকে দেশে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরু হয়। এরই মধ্যে ১ কোটি ৩৮ লাখেরও বেশি স্কুল শিক্ষার্থী টিকার প্রথম ডোজ পেয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘১২ বছরের উপরে শিশুদের সবাইকে আমরা টিকা দিবো। যারা স্কুলে কিংবা মাদ্রাসায় যাচ্ছে না, তাদেরও। বাংলাদেশের নাগরিক হলেই সে টিকা পাবে।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads