অপরাধ

১৪ লিটার দুধের সাথে ২৬ লিটার পানি মিশিয়ে বিক্রির দায়ে জরিমানা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১২ এপ্রিল, ২০২৩

মোস্তাফিজুর রহমান টিপু, লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরের রামগঞ্জে ১৪ লিটার দুধের সঙ্গে ২৬ লিটার পানি মিশিয়ে বিক্রির সময় জগৎপুর ইমি ডেইরি ফার্মের কর্মচারি ফারুক হোসেনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বিকেলে এ তথ্য জানান রামগঞ্জের ইউএনও উম্মে হাবীবা মীরা। এর আগে সোমবার রাত ৮টায় রামগঞ্জ থানার পিছনে ওয়াবদা সড়কের চৌরাস্তায় ভেজাল দুধ বিক্রি করতে গেলে জনতার হাতে আটক হয় দুধ বিক্রেতা ফারুক হোসেন। পরে সাংবাদিকের উপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবীবা মীরা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রাকিবুল হাসান ও রামগঞ্জ পৌর সেনেটারী ইন্সপেক্টর আলমগীর হোসেন এসে দুধগুলো পরিক্ষা নিরীক্ষা করে দেখেন, দুধের মধ্যে প্রায় ৯০% পানি মিশানে হয়েছে।
এ সময় দুধে পানি মিশিয়ে বিক্রির দায়ে বিক্রেতা ফারুককে ১ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads