১৫৭ আরোহী নিয়ে ইথিওপিয়ার বিমান বিধ্বস্ত

ছবি : সংগৃহীত

বিদেশ

১৫৭ আরোহী নিয়ে ইথিওপিয়ার বিমান বিধ্বস্ত

  • আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত ১০ মার্চ, ২০১৯

১৫৭ জন আরোহী নিয়ে আদ্দিস আবাবা থেকে নাইরোবি যাওয়ার পথে ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় আজ রবিবার সকাল পৌনে নয়টার দিকে বোয়িং ৭৩৭ বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটিতে ১৪৯ যাত্রী এবং আটজন ক্রু ছিলেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এয়ারলাইন্সটির এক মুখপাত্রকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স খবরটি জানিয়েছে।

ইথিওপিয়ান এয়ারলাইন্সের একজন মুখপাত্র বলেছেন, স্থানীয় সময় রোববার সকাল ৮টা ৪৪ মিনিটের দিকে বিমানটি বিধ্বস্ত হয়েছে।

দেশটির প্রধানমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেয়া এক বার্তায় বিমান বিধ্বস্তে হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। তবে বিমান বিধ্বস্তের এ ঘটনায় ঠিক কতজনের প্রাণহানি ঘটেছে তা নিশ্চিত করা হয়নি।

ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় বলছে, দেশটির রাজধানী আদ্দিসআবাবা থেকে বিমানটি নাইরোবির উদ্দেশে যাত্রা করেছিল। যাত্রার মাঝপথে এটি বিধ্বস্ত হয়।

আজ রোববার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বোয়িং ৭৩৭ বিমানটির বিধ্বস্তের খবর নিশ্চিত করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads