দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে কারো মৃত্যু হয়নি। ফলে দেশে করোনায় মৃতের মোট সংখ্যা ২৭ হাজার ৯৪৬ অপরিবর্তিত থাকল।
বাংলাদেশে করোনায় আক্রান্ত ব্যক্তির কথা প্রথম জানা যায় গত বছরের ৮ মার্চ এবং প্রথম মৃত্যুটি ঘটে ১৮ মার্চ। এরপর থেকে দৈনিক মৃত্যুর পর আজই প্রথম করোনায় মৃত্যুশূন্য দিন দেখলো দেশ।
আজ শনিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৭৮ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৩ হাজার ৮৮৯ জনে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে শনেক্তের হার ১ দশমিক ১৮ শতাংশ। এছাড়া একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৮ হাজার ৬ জন।





