জাতীয়

১৯৩৪ শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পাস

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৩ ফেব্রুয়ারি, ২০২২

২০২১ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর ১ হাজার ৯৩৪ শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষার্থী শতভাগ পাস করেছে। এ ছাড়া পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাস করেনি।

আজ রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।

এ বছর ৯টি সাধারণ শিক্ষাবোর্ডে পাসের হার ৯৩.৫৮ শতাংশ। মাদরাসা বোর্ডে পাসের হার ৯৫.৪৯ শতাংশ এবং কারিগরি বোর্ডে পাসের হার ৯২.৮৫ শতাংশ। সবমিলিয়ে ১১টি বোর্ডের পাসের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ। এ ছাড়া এ বছর মোট জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৮৯ হাজার ১৬৯ জন শিক্ষার্থী।

প্রাপ্ত ফলাফলে ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হার ৯৬.২০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৫৯ হাজার ২৯৯ জন। রাজশাহী বোর্ডে পাসের হার ৯৭.২৯ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৩২ হাজার ৮০০ জন। এ ছাড়া বরিশাল বোর্ডে পাসের হার ৯৫.৭৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৯ হাজার ৯৭১ জন। কুমিল্লা বোর্ডে পাসের হার ৯৭.৪৯, জিপিএ-৫ পেয়েছেন ১৪ হাজার ১৫৩ জন, দিনাজপুর বোর্ডে পাসের হার ৯২.৪৩ শতাংশ, জিপিএ পাস পেয়েছেন ১৫ হাজার ৩৪৯ জন। সিলেট বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৭৩১ জন, পাসের হার ৯৪.৪০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৭৩১ জন। চট্টগ্রামে পাসের হার ৮৯.৩৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১৩ হাজার ৭২০ জন। ময়মনসিংহে পাসের হার ৯৫.৭১ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৭ হাজার ৬৮৭ জন। যশোরে পাসের হার ৯৮.১১ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ২০ হাজার ৮৭৮ জন

উল্লেখ্য, এবার ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষাবোর্ড মিলিয়ে প্রায় ১৪ লাখ পরীক্ষার্থী অংশ নেয়। গতবারের চেয়ে এবার ৩৩ হাজার ৯০১ জন পরীক্ষার্থী বেশি ছিল।

গ্রুপভিত্তিক তিনটি বিষয়ে নম্বর ও সময় কমিয়ে দেড় ঘণ্টার পরীক্ষা অনুষ্ঠিত হয়। বহুনির্বাচনি (এমসিকিউ) ও সৃজনশীল (সিকিউ) অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি ছিল না।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads