১ আগস্ট থেকে ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি স্টেশন

ছবি : সংগৃহীত

জাতীয়

১ আগস্ট থেকে ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি স্টেশন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৩০ জুলাই, ২০১৯

আগামী ১ আগস্ট থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল সিএনজি ফিলিং স্টেশনে ২৪ ঘণ্টা খোলা থাকবে। আজ মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

পরে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম এ নিয়ে কথা বলেন। 

এসময় গ্যাসের উৎপাদন বাড়ায় গ্যাস সংক্রান্ত সমস্যাগুলো অনেকটা কেটে গেছে জানিয়ে সচিব বলেন, সক্ষমতা বাড়ার কারণে, ঘাটতি কেটে ওঠার কারণে আমরা যেটা করেছি তা হলো নতুন গ্যাস সংযোগ, পুরনো গ্যাসের লোড বৃদ্ধি ইত্যাদিতে উদারভাবে কার্যক্রম গ্রহণ করে যাচ্ছি।

তিনি বলেন, আগে সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকত না। গ্যাস সংকট কেটে যাওয়ায় আমরা সেই নিষেধাজ্ঞাটা উঠিয়ে নিচ্ছি। এখন ১ আগস্ট থেকে সিএনজি স্টেশনগুলো ২৪ ঘণ্টাই খোলা থাকবে, গ্যাস দিতে কোন বাধা থাকবে না। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। আবার যখন সমস্যা দেখা দেবে তখন দেখা যাবে। ইনশাল্লাহ এটা কন্টিনিউ করতে পারব।

ঈদে ঘরমুখো যাত্রীদের সুবিধার বিষয়টি বিবেচনা করে প্রতিবারই নিয়ম শিথিল করে সব সময় গ্যাস বিক্রির অনুমতি দেয় সরকার।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads