সারা দেশ

উপজেলা নির্বাচন

২০ প্রার্থীর ১১ জনই হারাচ্ছেন জামানত

  • ''
  • প্রকাশিত ২২ মে, ২০২৪

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি:

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ২য় ধাপে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে অংশগ্রহণ করে ২০ জন প্রার্থীর ১১ জন প্রার্থীই জামানত হারাচ্ছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়- উপজেলা পরিষদ নির্বাচনে প্রদত্ত ভোটের ১৫ ভাগের নিজে ভোট পেয়ে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী জামানত হারাচ্ছেন।

চেয়ারম্যান পদে প্রদত্ত ভোট সংখ্যা ৯৮ হাজার ২ শত ৫৭টি। এ পদে ৩৭৩ ভোট পেয়ে আমিরুল ইসলাম (কাপ-পিরিচ), ৯৩৫ ভোট পেয়ে মোঃ তাহসান (দোয়াত-কলম), ৩১০৫ ভোট পেয়ে বিপ্লব কুমার সরকার (হেলিকপ্টার), ৬০৯২ ভোট পেয়ে রাশেদুজ্জামান (লাঙ্গল) ও ১৩৫৮৭ ভোট পেয়ে পতিরাম চন্দ্র রায় (চিংড়ি মাছ) জামানত হারাচ্ছেন।

এদিকে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রদত্ত ভোট সংখ্যা ৯৮ হাজার ৫৬টি। এ পদে জামানত হারাচ্ছেন যাদু মিয়া (তালা) তার প্রাপ্ত ভোট ৬৫৬৪ টি, সিদ্দিকুর রহমান (মাইক) তার প্রাপ্ত ভোট ৯৫২৯ টি, মোজাহার হোসেন (টিয়া পাখি) তার প্রাপ্ত ভোট ৯৯৬৩ টি ও বরকত-ই-খুদা (উড়োজাহাজ) তার প্রাপ্ত ভোট ১১৩৩৫ টি।

অপর দিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রদত্ত ভোট সংখ্যা ৯৭ হাজার ৭ শত ৪টি। এ পদে পল্লবী রানী সরকার (প্রজাপতি) প্রতিকে ৪৪৪৭ ভোট, বিনা রানী (কলস) প্রতিকে ১০৫৩১ ভোট ও শিল্পী রানী (সেলাই মেশিন) প্রতিকে ১৪৩৭৪ ভোট পেয়ে জামানত হারাচ্ছেন।

উপজেলা নির্বাচন অফিসার খন্দকার তারিক বিন তাহের এ প্রতিবেদককে জানান- প্রদত্ত ভোটের ১৫ ভাগের নিজে ভোট পেলে প্রার্থী তার জামানত হারাবেন। এ হিসেবে কিশোরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ১১ জন প্রার্থী জামানত হারাচ্ছেন বলেও তিনি জানান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads