২৩ লাখ টাকাসহ আটক সেই সার্ভেয়ার রিমান্ডে

সংগৃহীত ছবি

আইন-আদালত

২৩ লাখ টাকাসহ আটক সেই সার্ভেয়ার রিমান্ডে

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৪ জুলাই, ২০২২

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৩ লাখ টাকাসহ আটক কক্সবাজারের ভূমি অধিগ্রহণ শাখার (এলএও) সার্ভেয়ার আতিকুর রহমানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ সোমবার কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাঈল এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কক্সবাজার কার্যালয়ের উপ-পরিচালক মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সার্ভেয়ার আতিকুর রহমানকে জেলা ও দায়রা জজ আদালতে সোপর্দ করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার বাদী দুদক কর্মকর্তা রিয়াজ উদ্দিন। আদালত শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। গত ১ জুলাই ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটকের পর ২৩ লাখ ৬৩ হাজার ৯০০ টাকাসহ সার্ভেয়ার আতিকুরকে আটক করে। পরে তাকে কক্সবাজার সদর থানায় সোপর্দ করে জেলা প্রশাসন। ২ জুলাই তাকে কারাগারে পাঠানো হয়।

এরপর রোববার বিকেলে বিকেলে দুদকের সমন্বিত কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও দুর্নীতি প্রতিরোধ আইনের ধারায় মামলাটি রুজু করা হয়। দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের এটিই প্রথম মামলা বলে জানান মনিরুল ইসলাম।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads